মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাহ হাইস্কুলের এসএসসি’৯০ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান যেন এক মিলন মেলা

শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ মার্চ ঈদগাহ ফরিদ আহমদ কলেজ প্রাঙ্গনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুনর্মিলন অনুষ্টিত হয়।
জানা যায়, অনুষ্ঠানের শুরুতে ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্র ব্যাংকার হুমায়ুন কবির ও চন্দন পাল, অনুষ্ঠানে আগত প্রাক্তন ছাত্র ও তাদের পরিবার বর্গকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নুরুল আজিমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবদুল করিমের সঞ্চালনায় স্মৃতিচারণ পর্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি প্রবাসী মাহবুবুল আলম, ব্যাংকার হুমায়ুন কবির, ব্যবসায়ী মমতাজুল হক, ব্যবসায়ী নুরুল কবির, প্রবাসী শফিউল আলম, মাস্টার মনছুর আলম, আতিকুর রশিদ তারেক, মাস্টার আমান উল্লাহ, আবদুল্লাহ জামান। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার শের আলী, মাস্টার আবু তাহের।
বক্তব্যে প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা না ফেরার দেশে চলে গেছে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের উপস্থিত পরিবার ও স্বজনদের সমবেদনা জানানো হয়। এরা হলেন প্রয়াত প্রফেসর আবদুল মালেক, রাশেদ উদ্দীন বাবর, হামিদুল হক, ছৈয়দ করিম, জয়নাল আবেদীনসহ আরো কয়েকজন। বিকাল ৩টার দিকে খাবারের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দেশের স্বনামধন্য শিল্পীরা উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ব্যাচের আমেরিকা প্রবাসী আজিজুল হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রবাসী জাহেদুল হক। রাত প্রায় সাড়ে ৯টার দিকে ভালোবাসার টানে ঢাকা থেকে বিমানে করে মিলন মেলায় অংশগ্রহণ করতে আসেন আরেক প্রাক্তন ছাত্র চট্টগ্রামের ম্যাক্স হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন প্রসাদ দাশগুপ্ত। উক্ত অনুষ্ঠানকে সফল করতে আয়োজকদের মধ্যে ছিলেন বাজার ব্যবসায়ী নেতা মফিজুর রহমান, প্রবাসী জাহেদুল হক, ব্যবসায়ী সাহাব উদ্দীন, মহিউদ্দীন, মমতাজুল হক, চন্দন পাল বাবু, প্রবাসী ছৈয়দ আকবর, সাংবাদিক শেফাইল উদ্দীন। সুদূর আমেরিকা থেকেও অর্থ ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেছেন আজিজুল হক ও সৌদি আরব থেকে এহেছানুল হক ফরাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দীন, জাফর আলম, শিমুল পাল, ব্যবসায়ী রহিম, কাজল পাল, ব্যবসায়ী আবদুল মুনাফ, ফেরদৌস, এডভোকেট জসিম উদ্দীন, ফারুক, ফখরুল, হামিদ, জমির, নবী হোসেন, আবু বক্কর, নুরুল হুদাসহ সকলের পরিবারের লোকজন মিলে প্রায় ৫শ উপস্থিতি এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। এরা প্রতিবছর ঝাঁকজমকপূর্ণভাবে পুনঃর্মিলন অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন