মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাহ রিপোটার্স সোসাইটির আনন্দ ভ্রমন সম্পন্ন

শেয়ার করুন


সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর কলম সৈনিকদের সংগঠন আত্মমানবতার কল্যাণ শ্লোগানে মুখরিত ঈদগাহ্ রিপোটার্স সোসাইটির বার্ষিক আনন্দ ভ্রমন ১০ ফেব্রুয়ারী সম্পন্ন হয়ছে। ঐদিন সকাল ৮টায় সংগঠনের নেতৃবৃন্দরা ঈদগাঁও বাসষ্টেশন থেকে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারী পার্কের উদ্যোশে যাত্রা করে। সেখানে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে ঘুরে দেখেন সংগঠনের নেতাকর্মীরা। মাঝে মাঝে সেলফি তুলার হিড়িক যেন সবাইকে মুগ্ধ করে দেয়। অজগর সাপ, কুমির, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, ভাল্লুক, হাতি, কচ্ছপ, বানর, পক্ষিরাজ, হনুমান, বনজপাখী, পাখিশালা সহ পুরো পার্কের ম্যাপ যেন সবার নজর কেড়ে নেয়। পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজার জেলার বাহিরের দর্শকদের নিয়ে উম্মুক্ত সংলাপ হয়। সেখানে পার্কের নানা অজানা তথ্যাধী অনায়াসে জেনে নেন। মাঝপর্বে পবিত্র জুমার নামাজ পরবর্তী সংবাদ কর্মীরা একসাথে খাবার পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন- ঈদগাহ্ রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর (আজকের দেশ-বিদেশ), সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত (সাউথ বাংলা নিউজ), সিনয়ির সদস্য এম শফিউল আলম আজাদ (দৈনিন্দিন),সদস্য মফিজুল ইসলাম মফি (কক্সবাজার বাণী), এম সরওয়ার সিফা (রূপসী গ্রাম), নিজাম উদ্দিন (রূপালী সৈকত), এইচ এম রোস্তম আলী (হিমছড়ি), হাফেজ মোহাম্মদ বজলুল রহমান (বে-বেঙ্গল নিউজ)। বার্ষিক আনন্দ ভ্রমন শেষে পার্কে এক আড্ডা অনুষ্টিত হয়। উক্ত আড্ডায় অমর একুশে ফেব্রুয়ারী (আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস) পালনের সিন্ধান্ত সর্বসম্মতি ভাবে গৃহিত হয়।

শেয়ার করুন