মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে জেএসসিতে ২৭ জন এ প্লাস সহ ঈর্ষণীয় সাফল্য

শেয়ার করুন

ককসবাজার সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন বরাবরের মতো এবারও জেএসসি’তে ২৭ জন এ প্লাস নিয়ে ঈদগাঁওতে শীর্ষস্থান ধরে রেখেছে। জানা যায়, সদ্য প্রকাশিত জেএসসি’র ফলাফলে এ বিদ্যালয় থেকে মোট ৩৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ২৭ জন এ প্লাস সহ মোট ৩৬৫ জন পাস করে, পাশের হার ৯২%। সরেজমিনে দেখা যায়, ফলাফল পাওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে উল্লাসে মেতে ওঠে। সচেতন মহলের মতে, ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি জেএসসি ও এসএসসি’তে ঈদগাঁওতে শীর্ষস্থান ধরে রেখেছে। এ ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পরিষদ। পাশাপাশি আগামীতে আরও ভাল ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন। জানতে চাইলে বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম আলমগীর বলেন, আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর ঈদগাঁওতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জেএসসি ও এসএসসি’তে অংশগ্রহণ করে এবং ফলাফলেও সর্বোচ্চ সংখ্যক এ প্লাসসহ শীর্ষস্থান ধরে রাখছে। তিনি এ ফলাফলের জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার এ ফলাফলকে সাধুবাদ জানিয়েছেন এবং পিএসসি ও জেএসসিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে উক্ত বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নসহ শিক্ষা সহায়ক বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষনা দেন। সূত্রে প্রকাশ উক্ত বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র সুনামের সাথে চালু আছে এবং আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রও চালু করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন। এ ছাড়া পড়ালেখার পাশাপাশি এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ক্ষেত্রে বিভাগীয় পর্যায়েও সুনাম অর্জন করে চলেছে।

শেয়ার করুন