১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ঈদগাও-বাইশারী সড়কে ৩ যাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

index

রামু উপজেলার ঈদগড় ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যস্থান থেকে ৩ ব্যাক্তি অপহৃত হয়েছে। সোমবার ০৮জুন সকাল ৯টার দিকে পানেরছড়া নামক ঢালা স্থান থেকে অস্ত্রধারী ৭/৮ মুখোষ পরিহিত দুর্বৃত্তরা তাদের সিএনজি গাড়ি থেকে তুলে নিয়ে যায়। গাড়ি চালক মো: রশিদসহ অন্যযাত্রীরা জানান, সোমবার সকালে বাইশারী বাজার থেকে সিএনজি গাড়ি নং- কক্সবাজার থ-১১-০৪১৭নং গাড়িটি ঈদগাও যাওয়ার পথে পানেরছড়া নামক ঢালায় পৌছলে অর্তকিত অবস্থায় অস্ত্রধারীরা গাড়ি থেকে নামিয়ে ৩জনকে জিম্মী করে নিয়ে যায়। এরা হলেন বাইশারী ইউনিয়নের যৌথ খামার পাড়ার কালা মিয়ার ছেলে নুর মোহাম্মদ, গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আজিজুল হক ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান অপহরণের সময় মাত্র ২০/৩০ গর্জ অদূরে ঈদগড় টহল পুলিশ ডিউটিরত থাকলেও অপহরণের খবর পেয়ে তারা এগিয়ে আসেনি।
এদিকে ঈদগড় পুলিশ ফাঁিড় ইনচার্জ এএসআই মো: আবুল হাসেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি অপহরণের সত্যতা স্বীকার করে বলেন, ‘দুইজন উপজাতী অপহরণ হয়েছে বলে শুনেছি’ এ ঘটনায় তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে তিনি দাবী করেন।
অপহৃত নুর মোহাম্মদের ছোট ভাই মো: রফিক এ প্রতিবেদককে জানান, সকালে তার ভাই ঈদগাও যাওয়ার পথে সিএনজি থেকে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। পরে সকাল ১১টার পর নুর মোহাম্মদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিরা ৪লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে। এ সংবাদ লিখাপর্যন্ত অপহৃতদের উদ্ধারে পুলিশের বিশেষ কোন দল ঘটনাস্থলে পৌছায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।