৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ঈদগাঁতে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

 

 

কক্সবাজার সদরের ঈদগাঁওতে
মাইক্রোবাস চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর বারটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুকন্যা আরজিনা আক্তার স্হানীয় সুলতান আহমদের মেয়ে ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির জেলাপ্রধান মাহবুবুল আলম মিনার ঘটনাস্হল থেকে জানান, মহাসড়কের পশ্চিমপার্শ্বস্হ স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় দ্রুতগামী মাইক্রোবাস (চট্টমেট্রো-চ -১১- ৪৬৬৫) তাকে চাপা দিলে দুর্ঘটনাস্হলেই প্রান হারায় শিশু আরজিনা। দূর্ঘটনার পর ঘাতক গাড়ীর চালক ও সহকারী পালিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখলে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ খায়রুজ্জামান ঘটনাস্হল থেকে জানান, মহাসড়কে সৃষ্ট যানজট স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।