১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ঈদগাঁওয়ে মহিলাকে অপহরণের চেষ্টা

কক্সবাজার সদরের ঈদগাঁও কালিরছড়ায় এবার এক মহিলা কাঠুরিয়াকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। ১৮ মার্চ বুধবার বিকাল ৪টার দিকে বর্ণিত ইউনিয়নের করইল্যা শিয়া নামক গহীন জঙ্গলে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার দিন কালিরছড়ার জনৈক মহিলা কাঠ সংগ্রহ করতে উক্ত স্থানে যায়। ঐ সময় অপহরণকারী দলের ৪/৫জন সদস্য তাকে অপহরণের চেষ্টা চালায়। মহিলার আর্তচিৎকারে পার্শ্ববর্তী জঙ্গলে কাঠ সংগ্রহে যাওয়া অন্যান্য কাঠুরিয়ারা এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ ও এলাকাবাসী বর্ণিত স্থানে অভিযান চালায়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।