২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁও’র ৩৬ আনসার সদস্য দেড়মাস ধরে বেতন বঞ্চিত : পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন

images

কক্সবাজার-ঈদগাঁও মহাসড়কে নাশকতা প্রতিরোধে দায়িত্বপালনকারী ঈদগাঁও’র ৩৬ আনসার সদস্য দেড় মাস ধরে বেতন থেকে বঞ্চিত। জীবন বাজি রেখে এসব আনসার সদস্যরা কঠিন দায়িত্ব পালন করলেও বিগত দেড় মাস ধরে তারা আদৌ বেতন পায়নি। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অসুবিধায় পড়েছে। তারা অবিলম্বে তাদের ন্যায্য বেতন নিশ্চিত করার জোর দাবী জানান সরকারের প্রতি। জানা যায়, গত ৫ জানুয়ারীর পর থেকে সারাদেশ ব্যাপী আন্দোলনের নামে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে বিরোধী দল। সারাদেশের মত এর প্রভাব কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাওতেও পড়ে। এ অবস্থার প্রেক্ষিতে প্রশাসন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্য নিয়োগ দেন। তবে গত ৫ জানুয়ারী থেকে সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও’র মহাসড়কে অবস্থানরত ৩ ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত ৩৬ আনসার সদস্য বর্তমানে কর্মরত রয়েছে। ঈদগাঁও বাসস্টেশনে দায়িত্বরত আনসার সদস্য জসিম সহ অনেকের মতে, গত দেড় মাস ধরে মহাসড়কে নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু পারিশ্রমিকের ফলসরূপ দেড়মাস অতিবাহিত হওয়ার পর এখনো পর্যন্ত তারা বেতন পায়নি। পরিবার-পরিজন কিংবা ছেলেমেয়েদের কি করে ভরণ-পোষণ চালাবে এ নিয়ে মহাচিন্তায় পড়েছে অনেকে। এছাড়াও তাদের অভাব-অনটনে পরিবারে চলছে দুর্দিন। তাদের অভিযোগ যে, প্রতি সপ্তাহে চাকরির টাকা দেওয়ার কথা থাকলেও দেড় মাস পার হওয়ার পরও বেতন এখনো না পৌছায়। যার ফলে তাদের চোখে-মুখে হতাশার কালোছায়া দেখা দিয়েছে। এ ব্যাপারে ঈদগাঁও ইউনিয়ন আনসার বাহিনীর দলনেতা নুরুল ইসলাম মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি- যথাসময়ে তাদের ন্যায্য বেতন না পাওয়ায় দায়িত্ব পালনে উৎসাহ ও উদ্দীপনা হারিয়ে ফেলছে। তাই তাদের বেতন প্রদানের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।