২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁওর ৩ কেন্দ্রে এসএসসি-দাখিল পরীক্ষার্থী ১৬৭১

এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারী। তন্মধ্যে কক্সবাজার সদরের ঈদগাঁওর ৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে ১৬৭১ জন শিক্ষার্থী। আলমাছিয়া ফাজিল মাদ্রাসা (কক্সবাজার-২) কেন্দ্রে ১২টি মাদ্রাসা অংশ নিচ্ছে যার পরীক্ষার্থী সংখ্যা ৫৫০ জন। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় (কক্সবাজার-৪) কেন্দ্রে ২টি বিদ্যালয়ের অংশগ্রহণে মোট পরীক্ষার্থী সংখ্যা ২২২ জন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (কক্সবাজার-২) কেন্দ্রে ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে পরীক্ষার্থী সংখ্যা ৮৯৯ জন। এদিকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষাকে কেন্দ্র করে তাদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেছে। শিক্ষার্থীরাও পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।