১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ঈদগাঁওর সোহেল জাহান চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঈদগাঁওতে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুরুষ সদস্যপদে বিপুল ভোটে জয়লাভ করেছে ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ¦ শাহজাহান চৌধুরী লুতু মিয়ার সুযোগ্য সন্তান সোহেল জাহান চৌধূরী। তার প্রতীক ছিল ফ্যান। সকাল ৯ টা থেকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯নং ওয়ার্ডের এ কেন্দ্রে নির্বাচন শুরু হয়ে দুপুর অবধি চলে। ঠিক ২ টা থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়ে অল্পক্ষণ পরে আনূষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্রে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম। প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন শিমুল শীল। সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এছাড়া ৩টি যানবাহন যোগে র‌্যাব-৭ এর টহল দল কেন্দ্র ও আশপাশ এলাকা পরিদর্শন করে যান। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ মোহাম্মদ খাইরুজ্জামান, টু-আইসি দেবাশীষ সরকার, এএসআই মহিউদ্দীন, এএসআই শাহজালালসহ থানা ও তদন্ত কেন্দ্র পুলিশ দলের পাশাপাশি আনসার ভিডিপি ও গ্রামপুলিশ দল। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় ব্যানার, পোস্টার, লিপলেট ও তোরণে ছেয়ে যায়। ভোটার সংখ্যা মোট ৬৫ জন হলেও অন্ততঃ ৪/৫ হাজার মানুষের সমাগম ঘটে কেন্দ্রের আশেপাশে। প্রতিদ্বন্ধি প্রার্থীদের কর্মী, সমর্থক, এজেন্ট, শুভাকাঙ্খীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল।
ফলাফল ঘোষণার পরই ফ্যান প্রতীকের সোহেল জাহান চৌধুরীর শুভাকাঙ্খীরা উল্লাসে ফেটে পড়েন। একের পর এক ফুল নিয়ে শুভাকাঙ্খীরা প্রার্থীকে গলায় পরিয়ে দেয়। পরে স্থানীয় ব্যান্ড দলের বাদ্য বাজনা সহকারে শত শত সমর্থক সোহেল জাহান চৌধূরীকে নিয়ে বাজারের প্রধান সড়ক ডিসি রোড, অন্যান্য অলিগলি প্রদক্ষিণ করে বাসস্টেশনের দিকে চলে যায়। নির্বাচনী পরিবেশ দেখতে আসেন জেলা আ.লীগ মুজিবুর রহমান। এসময় তার সদর উপজেলা আ.লীগ সভাপতি আবু তালেব, উপজেলা আ.লীগ উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, প্রধান নির্বাচনী এজেন্ট মেম্বার সাইফুল ইসলাম প্যানেল চেয়ারম্যান, ওসমান সরওয়ার ডিপোসহ তার অন্যান্য শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। বিজয়ী সোহেল জাহান চৌধূরী দু’হাত উচিয়ে বাজারে সড়কের পাশে অপেক্ষমান জনগণকে সালাম এবং শুভেচ্ছা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।