১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩ | ৩০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ঈদগাঁও’র কালিরছড়ার অপহৃত যুবককে রাত্রে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার

olkbgj
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও’র কালিরছড়ার তিন ব্যক্তিকে অপহরণ করার একদিন পর দুই জন বিনা মুক্তিপণে অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে এসেছে। অপর আরেকজনকে রাত্রে পরিবার কর্তৃক ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করে নিয়ে আসার খবর পাওয়া গেছে। এ নিয়ে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে। জানা যায়, ১৬ মার্চ রাত ৩টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার “খাদিক্যা” নামক এলাকায় ধান পাহারারত অবস্থায় অপহরণকারীচক্র কালিরছড়া উত্তর পাড়া এলাকার গোলাম বারীর পুত্র নুরুল আবছার লেড়–, একই এলাকার ছৈয়দ আলমের পুত্র কৈয়ম উল্লাহ ও গোলাম বারী ফকিরের পুত্র আবদুল আজিজ পুতিক্যাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের একদিন পর তথা ১৭ মার্চ ভোর ৪টার দিকে গভীর অরণ্য থেকে নুরুল আবছার লেডু ও আবদুল আজিজ পুতিক্যা নামের দুই অপহৃত গোপনে তাদের আস্তানা থেকে পালিয়ে এসেছে। অপরজন কৈয়ম উল্লাহ অপহরণকারী চক্রের খপ্পরে তখনো জিম্মি দশায় ছিল। গতকাল ১৮ মার্চ রাত ৯টার দিকে ঈদগড়ের বৈদ্যপাড়া নামক এলাকায় মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীদের কবল থেকে মুক্ত করে নিয়ে আসে কৈয়ম উল্লাহকে। এ ব্যাপারে কৈয়ম উল্লাহর পিতা ছেলেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।