১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ঈদগাঁওতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে

shomoy
ইউনিয়ন পরিষদ নির্বাচন দীর্ঘমাস বাকী থাকলেও কিন্তু কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সম্প্রতি তাদের নিবাচনী মাঠ গোছাতে এখন থেকে ব্যস্ত সময় পার করছে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানা যায়, সদরের বহুল আলোচিত ইউনিয়ন হিসাবে সুপরিচিত ঈদগাঁও। এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশলে কিংবা অনুষ্ঠানসহ সভা-সমাবেশে গিয়ে তাদের পরিচিতি তুলে ধরছে বলে একাধিক লোকজন সূত্রে প্রকাশ। অন্যদিকে এসব সম্ভাব্য প্রার্থীদের শুভাকাঙ্খী, দলীয় কর্মী কিংবা এলাকায় এলাকায় গিয়ে নির্বাচনী মাঠ নিজেদের আয়ত্বে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে অনেক প্রার্থী ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডে জোরেসোরে কাজ চালিয়ে যাচ্ছে। আবার অনেক প্রার্থী নিরব রয়েছে। এদিকে সম্ভাব্য চেয়ারম্যানদের মধ্যে মাঠে তৎপর দেখা যাচ্ছে- ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও তরুণ যুবনেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমু, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক ছৈয়দ আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা আবুতাহের চৌধুরীসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে। তবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন তাহের চৌধুরী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মাঠ পর্যায়ে লোকজনদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।