মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাঁওতে ম্যাজিক গাড়ীর ধাক্কায় শিশু নিহত

শেয়ার করুন

চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদে নাম্বারবিহীন ম্যাজিক গাড়ীর ধাক্কায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৪ জানুয়ারী দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে মহাসড়কের তেতুলতলী নামক স্থানে। নিহত শিশু টেকনাফ হ্নীলা ইউনিয়নের জমির আহম্মদের পুত্র ইসমাইল (৯) বলে জানা গেছে। স্থানীয়রা ঘাতক গাড়ীটি জব্দ করলেও চালক হেলফার পালিয়ে গেছে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ম্যাজিক গাড়ীটি জব্দ করে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শিশু ইসমাইল স্থানীয় একটি ফার্মেসী থেকে অসুধ কিনে রাস্তা পারাপারে সময় চকরিয়া থেকে ছেড়ে আসা ঈদগাঁওমুখী ম্যাজিক গাড়ীটি তাকে সজোরে ধাক্কা দেয় এসময় ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহতের মৃতদেহ ও গাড়ীটি ডুলহাজারা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানান।

শেয়ার করুন