মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাঁওতে মরা গরু জবাইকালে কসাই আটক

শেয়ার করুন

কক্সবাজার সদরের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামে এক কসাই মৃত গরু জবাইকালে পুলিশের হাতে আটক হয়েছে। তবে মূল কসাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বর রাতে তেলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিন ঘুরে দেখা যায়, তেলি পাড়া সড়কের মধ্যবর্তী অন্ধকার স্থানে মৃত গরু জবাই করে চামড়া ছাড়ানোর সময় সচেতন জনতা ঈদগাঁও পুলিশকে খবর দিলে এএসআই ফিরোজ ও আহসান মোর্শেদ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই মৃত গরুর মালিক ঐ এলাকার মৃত ফকির আহমদের পুত্র নুরুল হক পালিয়ে গেলেও তার সহকারী কসাই নুর কামাল পুলিশের হাতে ধরা পড়েছে। মৃত গরুটি আরো ২ কসাইয়ের হাত বদল হয়ে তার কাছে এসেছে বলে তার দাবী।
এ ঘটনায় পুলিশের এএসআই ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃত গরুটি ফেলে মুল মালিক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছি। তবে গরুটি পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবী, পুলিশ আটক নুর কামালকে ছেড়ে দেওয়ার প্রস্তুতিও মোটা অংকের টাকার বিনিময়ে গরুটি ফেলে আসার প্রস্তুতি নেওয়ার ঠিক মুহুর্তেই সংবাদকর্মীদের উপস্থিতিতে তা না করে পুঁতে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
ইউপি মেম্বার মোক্তার আহমদের সাথে ঘটনা সম্পর্কে জানতে চাইলে জানান, ঐ রকম একটা ঘটনা শুনেছি। তবে এলাকায় না থাকায় সত্য-মিথ্যা বলা যাচ্ছে না।
এ প্রসঙ্গে সদর উপজেলা ইউএনওর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ রকম একটি ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন