২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ঈদগাঁওতে বসতবাড়ীর ঘেরাবেড়া ভাঙচুর

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক বসতবাড়ীর সীমানার ঘেরাবেড়া ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বাদীকে নানাভাবে মারধরসহ প্রাণনাশের হুমকিও প্রদান করে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার। ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী মুরাপাড়া এলাকায় কিছু ভূমিদস্যু, জবর দখলকারী প্রকৃতির লোকজন স্থানীয় মৃত আলী সত্তারের পুত্র রমিজ আহমদের বসতবাড়ীর সীমানার ঘেরাবেড়া ভাঙচুর করে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় লোকজনসহ প্রশাসন অবগত থাকা সত্ত্বেও তোয়াক্কা না করে ফের সীমানায় ভাঙচুরের মত হীন কর্মকান্ডে জড়িয়ে পড়ছে এরা। ৬ এপ্রিল সন্ধ্যার দিকে পূর্বের ন্যায় সন্ত্রাসী কায়দায় উক্ত স্থানে জবর দখলকারীরা আবারো বসতভিটার ঘেরাবেড়া ভাঙচুর করে। তাতে বাঁধা দিলে তারা নানাভাবে বাদী রমিজকে মারধরের হুমকিও প্রদান করে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। এ সংক্রান্ত বিষয়ে উক্ত দিন একই এলাকার মৃত মোহাম্মদ শফির পুত্র আবদু শুক্কুর, ফরিদ আহমদ, নজির আহমদকে বিবাদী করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগী। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবারের রমিজ জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আমার বসতভিটার ঘেরাবেড়া নিয়ে ষড়যন্ত্র করে আসছে এবং এতে বাঁধা দিলে আমার উপর নেমে আসে নানা হুমকি ও মারধর। আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।