১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ঈদগাঁওতে পরিত্যক্ত কার জব্দ


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর ইসলামাবাদ থেকে দামী কার আটকের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল ১২ জানুয়ারী ফকিরা বাজারে নবনির্মিতব্য ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ভবনের পাশর্^বর্তী পাহাড়ী এলাকা থেকে উক্ত কারটি জব্দ করা হয়। তবে এসময় চালক বা যাত্রী কেউ আটক হয়নি। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ খায়রুজ্জামান, দ্বিতীয় কর্মকর্তা দেবাশীষ সরকারসহ অন্য অফিসার ও সঙ্গীয় ফোর্সরা মডেল থানা পুলিশের খবরের ভিত্তিতে গাড়ীটি আটক করে থানায় পাঠিয়ে দেন। মডেল থানা পুলিশের নিকট খবর ছিল যে, হালকা নীলাভ কালারের ঐ দামী গাড়ীযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান পাঠানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মডেল থানা পুলিশদল গাড়ীটিকে কক্সবাজার থেকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত তারা জব্দ করতে ব্যর্থ হওয়ায় সাথে সাথে বিষয়টি ঈদগাঁও পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়।
তদন্ত কেন্দ্র ইনচার্জ খায়রুজ্জামান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে তিনি তাৎক্ষনিক পুলিশ দল নিয়ে নবনির্মিত পুলিশ তদন্ত কেন্দ্রের পাশর্^স্থ পাহাড়ী এলাকা থেকে ঐ কারটি জব্দ করেন। তবে এসময় গাড়ীটির চালক বা যাত্রীদের কেউ আটক হয়নি বলে স্বীকার করেন তিনি। তার ধারণা, সম্ভবত পাচারকারীরা ইয়াবার বড় চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় । তবে সদর থানা পুলিশের ধাওয়া খেয়ে হয়ত পাচারকারীরা মালসহ মাঝপথে নেমে যায়। আর চালক গাড়ীটি অকুস্থলে পরিত্যাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।