২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ঈদগাঁও শ্রী শ্রী কালিমন্দিরে ৮তম চন্ডীযজ্ঞ অনুষ্ঠিত


কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর শ্রী শ্রী কেন্দ্রীয় কালিমন্দিরে ৮তম চন্ডীযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সকাল ১০টায় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভবেশ আচার্য্যের সভাপতিত্বে চন্ডীযজ্ঞ অনুষ্ঠিত হয়। শুভারম্ভে পরিদর্শনে আসেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। পরিদর্শনকালে তিনি বিশ্ব শান্তি কামনার পাশাপাশি অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান এবং তাদের সবধরণের সহযোগিতা করা হবে বলে জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবি সিদ্দিক খোকন, জেলা ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দীন রাসেল, উপজেলা ছাত্রলীগ নেতা আবুহেনা বিশাদ, ইরফানুল করিম, কলেজ ছাত্রলীগ নেতা সাদ্দাম, আবদুর রহিম, নুরুল আজিম, মামুন, সাজ্জাদ, ফয়সাল, কমলেন্দু আচার্য্য, মৃনাল আচার্য্য, উত্তম রায় পুলক, এডঃ অশোক আচার্য্য, অনুপ পাল, ডাঃ সনজিত দাশ, সুজিত ধর, মিলন ধর, সুকুমার ধরসহ হিন্দু ধর্মাবলম্বী সকল শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।