২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁও বাসস্টেশনে রোহিঙ্গা মুসলিম নির্যাতন বিরোধী মানব বন্ধন

manob-bondhon-eidgah
সদর উপজেলার ঈদগাঁওতে মায়ানমার রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ওলামা পরিষদের উদ্যোগে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর বাদে আসর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে ওলামা পরিষদ নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ লোকজনও পোস্টার, ব্যানারসহকারে এ মানব বন্ধনে অংশ নেন। দীর্ঘ লাইন জুড়ে এ মানব বন্ধনটি দূর পাল্লার যানবাহন সহ লোকজনের মাঝে নজর কেড়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতাবাদী সকল মানুষের সমর্থনে বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের আয়োজনে এ মানববন্ধনটি সম্পন্ন হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন- বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সভাপতি আবদুচ ছালাম রিয়াদী, সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহ, সহ-সভাপতি মৌলভী কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি মৌলানা ইব্রাহিম হাবিব, সহ-সভাপতি মৌলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিনুর রশিদ, প্রচার সম্পাদক ক্বারী রমজান আলী প্রমুখ। এতে বক্তারা বলেন, মায়ানমার সরকার মুসলিম নির্যাতন বন্ধ করুন, করতে হবে, বাংলাদেশ সরকার সীমান্ত খুলে দিন,। অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিন, আল্লাহ আপনাদের আশ্রয় দিবেন বলে উক্ত মানববন্ধনে উল্লেখ করা হয়। এ মানব বন্ধনকে ঘিরে ঈদগাঁও বাজারসহ আশপাশ এলাকায় পোস্টারে ছেয়ে গেছে।
——————————————-

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।