৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

ঈদগাঁও-বাইশারী সড়কে অপহৃত ৩জন মুক্ত

গত সোমবার রামু উপজেলার ঈদগড়-ঈদগাও সড়ক থেকে অপহৃত ৩জনকে ছেড়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার রাতে অপহৃতদের নিকটাত্মীয়দের মোবাইল ফোনে সংবাদ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যপারে অপহৃত নুর মোহাম্মদের ছোট ভাই রফিক ও জনৈক জোবাইর জানান, রাত ১১.৩৩ টায় তাদের ভাইকে ঈদগাও গজালিয়া এলাকায় ছেড়ে দিয়েছে বলে একটি অজ্ঞাত মোবাইল ফোন থেকে কল করে। পরে ঐস্থানে অপহৃত ৩জনের সন্ধান পাওয়া যায়। এর আগে অপহরণের কয়েক ঘন্টা পর ৪লক্ষ টাকা মুক্তিপন চেয়ে অপহৃতদের পরিবারে ফোন করেছিল দুষ্কৃতিকারীরা।
উল্লেখ্য সোমবার ০৮জুন সকাল ৯টার দিকে পানেরছড়া নামক ঢালা থেকে অস্ত্রধারী ৭/৮ মুখোষ পরিহিত দুর্বৃত্তরা বাইশারী ইউনিয়নের যৌথ খামার পাড়ার কালা মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৩৫), গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আলী হোসেনের ছেলে আজিজুল হক (২০) ও মহেশখালী মাইজপাড়া এলাকার আবদুল কাদের (৪০) দুস্কৃতিকারীদের হাতে অপহরণ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।