২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁও ডিসি সড়ক দখল করে নির্মাণ সামগ্রী মজুদ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের প্রধান সড়কে নির্মাণ সামগ্রী রেখে পাশ্ববর্তী স্থানে বহুতল বাণিজ্যিক ভবণ নির্মাণ করা হচ্ছে। এতে সড়কের একাংশ দখল হয়ে যাওয়ায় পথচারী ও যানবাহন মালিকদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, ঈদগাঁও বাজারের পুরনো রূপালী ব্যাংক ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙ্গে নতুন বহুতল বাণিজ্যিক ভবণ নির্মাণ করছে মালিক পক্ষ। ফরাজী ফার্মেসীর সন্নিকটস্থ স্থানে প্রকাশ্য সড়কের উপর মিক্সার মেশিন বসিয়ে তৈরী করা হচ্ছে কংক্রীট। যা নির্মিতব্য ভবনে ব্যবহার করছে কর্মরত শ্রমিকরা। দিন-দুপুরে এভাবে জনগুরুত্বপূর্ণ এ সড়কে নির্মাণ সামগ্রী ও মেশিন মজুদ করায় বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও বাজারবাসী।
আগে দেখা গিয়েছিল ডিসি সড়কের পাশে কোন ভবন নির্মিত হলে মালিক পক্ষ রাতের বেলায় শ্রমিক দিয়ে কাজ চালাতেন। ইদানিং মালিক পক্ষ জনস্বার্থ উপেক্ষা করে দিনকে দিন নির্মাণ সামগ্রী মজুদ করায় সংশ্লিষ্ট স্থানে সড়কের পরিধি ছোট হয়ে আসায় দূর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। সচেতন বাজারবাসীদের প্রশ্ন, ভবন মালিকরা কি জনস্বার্থের বিষয়টি চিন্তা করে দেখবেন? নাকি দিনের পর দিন ইট, বালি, কংকর রেখে জনদূর্ভোগ বাড়াবেন?

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।