মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাঁও কেন্দ্রীয় কালি মন্দির চন্ডীযজ্ঞ পরিচালনা কমিটি গঠিত

শেয়ার করুন


কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির অষ্টম চন্ডীযজ্ঞ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। ২০ জানুয়ারী রাত ৮টায় কালি মন্দিরে ব্যবসায়ী মিলন কান্তি ধরের সভাপতিত্বে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম রায় পুলক, সাবেক সভাপতি ব্যবসায়ী কমলেন্দু আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক সনজিত আচার্য্য, ব্যবসায়ী বাবলা পালসহ অন্যান্য সদস্যরা। উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কালি মন্দির অষ্টম চন্ডীযজ্ঞ পরিচালনা কমিটি গঠিত হয়। এতে সভাপতি ভবেশ আচার্য্য, সাধারণ সম্পাদক সুজিত ধর, অর্থ সম্পাদক পরিমল দে ও সদস্য যথাক্রমে নিপুন ধর, সুকুমার মল্লিক, আপন দে, সুমন কান্তি দে, সঞ্জয় ধর, সুব্রত দাশ, মোহন লাল, রূপন আচার্য্যকে সদস্য করা হয়। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন