২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা মো:জাকারিয়া ও নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা

আনোয়ার হোছাইন ঈদগাঁও

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথম নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

৪ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম ও (সংস্থাপন শাখা) সিনিয়র সহকারী কমিশনার সংস্থাপন এস,এম, হাসান স্বাক্ষরিত প্রকাশিত গেজেটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়ীত্ব দেয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়াকে। ইতিপূর্বে ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দেয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মাকে।তিনি এ প্রতিবেদককে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিগত এক বছরেরও অধিক সময়কাল মামলা সংক্রান্ত জটিলতায় ঈদগাঁও’র লাখো জনগণের প্রাণের দাবি উপজেলা প্রশাসনিক ভবন স্থাপন ও প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।দেরিতে হলেও বিগত ১ জুন মহামান্য হাইকোর্টের যুগান্তকারী রায় প্রকাশের পরপরই তড়িৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়ার সংবাদ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনগণের মাঝে আনন্দ উচ্ছাস নেমে আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।