মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইয়েস-কক্সবাজার এর কার্যকরি পরিষদের চেয়ারম্যান হাসান, ভাইস চেয়ারম্যান আদনান, প্রধান নির্বাহী মামুন

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রণমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার এর কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ হাসানকে চেয়ারম্যান, আবু আদনান প্রকাশ আদনান সাউদকে ভাইস চেয়ারম্যান ও ইব্রাহিম খলিল উল্লাহ মামুনকে প্রধান নির্বাহী করে ৭ সদস্যের এ পরিষদ গঠন করা হয়। ২১ মে (শনিবার) সকালে সংগঠনের সাধারণ সভা ও দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সবার মতামতের ভিত্তিতে ২০২২ ও ২০২৩ সালের জন্য নতুন পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন ট্রেজারার মোস্তফা সরওয়ার, সদস্য যথাক্রমে সাওয়ার সাঈদ, মোহাম্মদ নুরুল কবির ও সুমাইয়া সিদ্দিকা।
ইয়ুথ এনভায়রণমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার ২০০৯ সাল থেকে কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং বনজ সম্পদ রক্ষায় বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা, পাহাড় কাটা, নদী দখলও দূষণ, কৃষি জমি থেকে বালু উত্তোলন এবং ওয়ানটাইম প্লাস্টিক বন্ধ নিয়ে ইতোমধ্যে পরিবেশ আদালত ও হাইকোর্টে জনস্বার্থে ১০টি মামলা করেছে। এসব মামলায় আদালত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন