মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ, সিএনজি জব্দ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ

১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে অাটক করেছে ডিবি পুলিশ। কক্সবাজারের লিংকরোড ফয়েজ ফিলিং স্টেশনের সামনে থেকে বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়। এসময় একটি সিএনজিও জব্দ করা হয়। কক্সবাজার জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুপল চন্দ্র দাস ও পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অাটককৃতরা হল-টেকনাফ কান্জরপাড়া স্টেশন এলাকার মৌলভি ইসমাইলের ছেলে মোঃ ইব্রাহিম(৩৮) ও সাতকানিয়া ছদাহা ইউনিয়নের ছোট ডেমশা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ফয়েজ আহম্মদ(৪২)।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন