মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইয়াবাসহ সাবেক ফুটবলার খালেদ মোশারফ আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের সাবেক ফুটবলার খালেদ মোশারফ (৪৩) সহ দুই জনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বিকেলে শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল গ্রীন প্যালেসের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম।
তিনি জানান, বিকেলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গ্রীন প্যালেসের ৫এফ কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাাদের কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। আটক খালেদ মোশারফের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চান্দেরপাড়ায়। তিনি সাবেক ফুটবলার বলে জানা গেছে। আটক অপরজনের নাম মো: হোসাইন (৩২)। তার বাড়ি কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকায়।
পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম জানান, আটক দুই জনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
খালেদ মোশারফের পরিচয় নিশ্চিত হতে যোগাযোগ করা হলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য জসিম উদ্দীন বলেন, এই নামে আমি একজনের কথা জানি, যিনি এক সময় জেলা ফুটবল দলের হয়ে খেলতেন। গোলকিপার ছিলেন।

শেয়ার করুন