২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ইয়াবাসহ পুলিশের স্ত্রী গ্রেফতার

1422527232

 চট্টগ্রামে এবার বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের এক স্ত্রীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার নগরীর আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের সামনে থেকে এক সহযোগীসহ পুলিশের তাকে আটক করা হয়।

আটককৃত ফাতেমা আকতার (৩৫) সিলেট হবিগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল রফিকুল ইসলামের স্ত্রী। এসময় তার সহযোগী মো. নাসিরও (৪৬) আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া যায় ৯শ’ পিস ইয়াবা। এরমধ্যে ফাতেমা আকতারের ভেনটিব্যাগ তল্লাশি করে সুপারির ভেতরে বিশেষ কায়দায় রাখা ৮শ’ পিস এবং নাসিরের প্যান্টের পকেট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা ফাতেমা আকতার বলেন, তার কাছে যে সব ইয়াবা পাওয়া গেছে তা টেকনাফ এলাকার এক ব্যক্তি চট্টগ্রামের অপর এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য দিয়েছে। ইয়াবা বুঝে পেয়ে তাকে কিছু টাকা দেয়ার কথা ছিল।

এর আগেই সে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের কাছে আটক হয়ে যান। তিনি নিজেকে ইয়াবা ব্যবসায়ী নয় দাবি করে বলেন, তিনি বিভিন্ন সময়ে ইয়াবার হাত বদল করে কিছু টাকা পান বলে জানান। সে চকরিয়া ব্রাক অফিসে আয়া হিসেবে কর্মরত বলে জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।