১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ইয়াবাসহ ডিএনসি’র হাতে খুনিয়াপালংয়ের শাকিল

কনক বড়ুয়াঃ

কক্সবাজার সদর উপজেলার কলাতলী ডলপিন মোড় থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক মাদক পাচারকারী হলেন রামু খুনিয়াপালং ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ডের হাকিম আলীর বাপের পাড়ার মোস্তাক আহমদের ছেলে মোঃ মাহমুদুল হক শাকিল (৩৪)।

সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় ওয়ার্ল্ড বীচ হোটেল এন্ড রেঁস্তোরা এর সামনে হতে এক মাদক পাচারকারীকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব চাঁন মিয়া বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।