২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

ইয়াবা ব্যবসায়ীদের বিতাড়িত করা হবে: এমপি বদি

pic-2
উখিয়া-টেকনাফ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি , দেশের সুনাম রক্ষা করতে ইয়াবা ও মানব পাচারকারীদের তালিকা তৈরি করে এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে। রোহিঙ্গা সমস্যা আর্ন্তজাতিক সমস্য, যাতে রোহিঙ্গারা দলে দলে এসে এদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে আইনশৃংখলা বাহিনীকে সজাগ থাকার আহব্বান জানান। মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক চোরা চালান আইনশৃংখলা ও সমন্বয় সভায় একথা বলেছেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, সহকারী কমিশনার (ভুমি) নুরুদ্দীন মোঃ শিবলী নোমান, থানার ওসি মোঃ আবুল খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, অধ্যক্ষ শাহ আলম, নুরুল আমিন চৌধুরী ও এম গফুর উদ্দিন চৌধুরী। এ ছাড়াও বিজিবি, কাষ্টমস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।