৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

ইয়াবা ফ্যাক্টরিগুলো বন্ধের জন্য মিয়ানমারের প্রতি আহবান

190520asad_kalerkantho_pic
মিয়ানমারের ভূখন্ডে অবস্থিত নিষিদ্ধ মাদক ইয়াবার ফ্যাক্টরিগুলো বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আজ দেশটির প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মাদকদ্রব্যের পাচার প্রতিরোধের লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ভারত মহাসাগরীর অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোন ধরনের মাদক উৎপাদিত না হওয়া সত্ত্বেও প্রতিবেশি দেশ থেকে আন্তঃসীমান্ত মাদক পাচারের কারণে দেশটির জনগণকে চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’
তিনি বলেন, মাদক পাচারকারিরা মায়ানমার সংলগ্ন কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম সীমান্ত পথে বাংলাদেশে ‘ইয়াবা’ পাচার করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার ও এর ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমাদের সরকার জাতিসংঘ কনভেনশন এবং সার্ক ও বিমসটেক-এর কনভেনশনের আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রতিশ্রুতবদ্ধ।’
তিনি সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে মাদকদ্রব্যের পাচার ও অবব্যবহার বন্ধ করতে ভারত মহাসাগরীর অঞ্চলের দেশগুলোর প্রতি আহবান জানান।
জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ বিষয়ক দপ্তরের সহযোগিতায় শ্রীলঙ্কার কলম্বোয় এ বৈঠকে ইরান, বাংলাদেশ, কমোরোস, ভারত, মাদাগাস্কার, মোজাম্বিক, সিসেলিস ও তানজানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। এছাড়াও পাকিস্তান, কাতার ও মৌরিতাসের মাদকদ্রব্য ও অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোও এ সভায় অংশগ্রহণ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, কোস্ট গার্ডের এ্যাডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খন্দকার রকিবুর রহমান। কালেরকন্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।