২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

ইয়াবা পাচারকালে কক্সবাজারের দুই যুবকসহ ডিএনসির হাতে আটক -৪

জাহেদ হাসান :

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের দিনব্যাপী পৃথক অভিযানে কক্সবাজার জেলার ২ মাদক কারবারি সহ ৪ মাদক কারবারিকে ৬ হাজার ৮ শত পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর)দিনব্যাপী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের বিপরীত পার্শ্বে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম গামী চট্ট মেট্রো-ব-১১-১৩১৮ মার্সা বাস ও চট্ট মেট্রো-ব-১১-১৪০৭ স্বাধীন ট্রাভেলস্ দুই গাড়ির ৪ যাত্রীর দেহ তল্লাশী করে ৬ হাজার ৮শত পিস উদ্ধার সহ তাদের আটক করা হয়।

আসামী- ১। হানিফ খাঁ (৩৯)পিতা- হাবিব খাঁ, মাতা- মোসাঃ হাওয়াজান খাতুন ২। মোঃ সবুজ মন্ডল(২৯), পিতাঃ আনসার ডন্ডল, মাতাঃ জুলেখা খাতুন, উভয় সাং- চর সাদিপুর, ৪ নং ওয়ার্ড,ফিলিপনগর, পোঃ বাহিরমাদি- দৌলতপুর- কুষ্টিয়া। তাদের কাছ থেকে ২ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজারের দুই আসামীরা-১। মোঃ নুর হাকিম(৫০), পিতাঃ মৃত সোলেমান, মাতা- মৃত আমিনা, সাং-ইসলামাবাদ(দুমবারা বিল) ৪নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা-কক্সবাজার,২। মোঃ আলী (৩৯), পিতা- মৃত গোলাম হোসেন, মাতা- মৃত রশিদা বেগম, সাং- ধেচুয়া পালং, রাবেতা হাসপাতাল, রামু-কক্সবাজার।তাদের কাছ থেকে ৪ হাজার ৩ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চন্দনাইশ থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।