১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ইয়াবা তৈরির মেশিন ও কেমিক্যালসহ গ্রেফতার ৫

received_1830582723866627
রাজধানীর মিরপুর এলাকা থেকে ইয়াবা তৈরির মেশিন, কেমিক্যাল ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগের মতিঝিল জোনাল টিম তাদের আটক করে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

তিনি জানান, বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মিরপুর-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জসিমউদ্দিন ওরফে শিমুল, সৈয়দ তরিকুল ইসলাম ওরফে সুমন, মো.আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ও মো.কির্তী আজাদ ওরফে টুটুল।

এ সময় তাদের কাছ থেকে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি কমপ্রেসার, একটি মটর, একটি মিক্সার মেশিন, একটি স্প্রে মেশিন, একটি বলস্পেস মেশিন, একটি পাইপ, একটি আউট লাইন মেশিন এবং একটি চোঙ্গাসহ ইয়াবা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে পুলিশ।

এছাড়াও তাদের কাছে থেকে ৫০০ পিস ইয়াবা এবং ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।