৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ইয়াবা ও জাল টাকাসহ ধরা পড়লো তিন রোহিঙ্গা

ইমাম খাইরঃ
পাঁচ হাজার জাল টাকা ও ৩২০ টি ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তারা হলেন- মো. সেলিম (২৭), মো. রিদুয়ান (২৬) ও তার স্ত্রী আনোয়ারাকে (২০)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খবর জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সুপার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
একই দিন টেকনাফের হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয়ের এক কর্মকর্তাকে হত্যার হুমকির অভিযোগে মো. সাইফুল করিম নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
টেকনাফের নয়াপাড়া এপিবিএন এর পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের ঘেরা-বেড়া ভাংচুর চালিয়ে প্রাণনাশের হুমকি-ধমকি দেয় ওই যুবক। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।