মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ইয়াবা উদ্ধার মামলায় আসামী হলেন উখিয়ার দুই ইউপি সদস্য

শেয়ার করুন

ডেস্ক রির্পোট:

উখিয়া উপজেলার বালুখালী থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ নুর(৩৩) নামের এক মাদক কারবারি কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার মালিকানায় সম্পৃক্ততায় দুই ইউপি সদস্যসহ ৪ জনকে আসামী করা হয়েছে। ২১ আগষ্ট ভোর ৬ টার দিকে পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ছৈয়দ নুরের বাড়ির উঠানে লুকায়িত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাড়ি থেকে নুর আহমদের ছেলে ছৈয়দ নুর কে আটক করে। এসময় উদ্ধার করা এসব ইয়াবার মালিকানা সম্পৃক্ত আরো ৪ জনকে আসামী করা হয়।

এরা হলো উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আলোচিত ইয়াবাকারী আবদুল মজিদের ছেলে, ইয়াবাসহ বহু মামলার আসামী জাহাঙ্গীর আলম(২৮), তার সহোদর বড় ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি, ডজন মামলার আসামী পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বকতার আহমদ(৩৫), বালুখালী বাজার পাড়ার বাসিন্দা মৃত নজির আহমদ চৌধুরীর ছেলে ও পালংখালী ইউনিয়নের ১ নং ওর্য়াডের সদস্য নুরুল আবছার চৌধুরী ও পালংখালীর আন্জুমান পাড়ার মৃত কলিম উল্লাহর ছেলে আবুল খায়ের(৩৫)।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সাব ইন্সপেক্টর মোস্তফা মুকুল বলেন, এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উখিয়া থানার মামলা নং-৭২/২১, তারিখ ২২/০৮/২০২১ইংরেজী।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন,উখিয়া থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আসামী কে কোর্টে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলবে।

সূত্র: উখিয়া নিউজ ডটকম

শেয়ার করুন