২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইসলামেরই বিশ্বমানবতার মুক্তি ও সফলতা, ইসলামের নিষ্কলুষ অনুসরণেই শান্তি আসতে পারে

 

Cox'sBazar Picture 25.05.2015 (Special)

সৌদি আরবের শীর্ষ আলেম, মসজিদে নববীর খতীব শাইখ ড. আলী আবদুর রহমান হোযাইফী বলেছেন, ‘গোটা বিশ্বে আজ অশান্তির দাবানল জ্বলছে। সকল মানুষই শান্তি ও সফলতার আলোকিত পথ অনুসন্ধান করছেন।’
তবে ড. হোযাইফী মনে করেন, ‘ইসলামেই রয়েছে বিশ্বমানবতার মুক্তি ও সফলতা। ইসলামের নিস্কলুষ অনুসরণ ছাড়া মানবতার শান্তি আসতে পারে না।’
তিনি এই কথা ‘আমাদের মনে রাখতে হবে’ বলেও মন্তব্য করেন।
সৌদি আরবের মদিনা সফররত বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। গত রোববার মসজিদের নববীর কাছে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
সৌদি সরকারের আমন্ত্রণের বাংলাদেশের এই প্রতিনিধি দলটি সৌদি আরব সফর করছেন। এই প্রতিনিধি দলে বাংলাদেশের বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, টেলিভিশন পরিচালক ও টিভি উপস্থাপক রয়েছেন।
প্রতিনিধি দলের অন্যতম সদস্য হলেন বিচারপতি এস এম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শহীদ আখতার হোসাইন, ঢাকা মেট্রোপলিটন কমিশনার এম. আসাদুজ্জামান মিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ও টক-শো বিশেষজ্ঞ মাহফুজ উল্লাহ, চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মামুন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হায়দার আলী, অধ্যাপক আবদুল মাবুদ, অধ্যাপক কুরবান আলী, টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ প্রমূখ।
প্রতিনিধি দলের সদস্য গাজী মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের বিশিষ্ট ৫০ জন ব্যক্তিত্ব সৌদি আরব সফর করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।