২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের দিনব্যাপী কর্মসূচী ঘোষণা

shomoy
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইসলামাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ২৫ মার্চ দিনব্যাপী মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে। স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কমিশনার মাহবুবুর রহমান মাবু, সদর আ’লীগ সভাপতি আবুতালেব, সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান আজাদ, সদর যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকু, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইউনিয়ন, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা। ২৫ মার্চ ঈদগাঁও বাসস্টেশন চত্বরে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ইসলামাবাদ যুবলীগ কার্যালয়ে, সাড়ে ১০টায় শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত, ১১টায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী প্রতিযোগিদের অনুষ্ঠান, বিকাল ৪ টায় অনুষ্ঠানে অতিথি বরণ, সাড়ে ৪টায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামাবাদ যুবলীগ সভাপতি নাছির উদ্দীন জয়। সঞ্চালনার দায়িত্বে থাকবেন সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।