মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ইসলামপুরের মুক্তিযোদ্ধা জাফরের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেয়ার করুন

zafar
কক্সবাজার সদর উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাফর আলম গত রবিবার রাত ১২.০৫ ঘটিকায় ঈদগাহ মডেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি——–রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি উল্লেখিত এলাকার মৃত মৃত আবদুল খালেকের পুত্র। মুক্তিযোদ্ধা জাফর দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছিলেন। অাজ সোমবার ৫ ডিসেম্বর বিকেল ৩.০০ টা’য় ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের ডুলাফকির রাস্তার মাথা জামে মসজিদ সংলগ্ন খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে খেলার মাঠ সংলগ্ন কবরস্থানে রাষ্টীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানায় এবং আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিকে জাফরের জানাজায় জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আলী, সাবেক সহকারী কমান্ডার আবদু ছালাম, সদর উপজেলা কমান্ডার ডাঃ শামশুল হুদা, মুক্তিযোদ্ধা সাবেক সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস. টি এম রাজা মিয়া এবং মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা মাস্টার নুরুল আজিম, আমজাদ হোসেন ছোটনরাজাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন