৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইসলামপুর শিল্প এলাকার নৌপথ দখল: হারিয়ে যাচ্ছে নাব্যতা

কক্সবাজার সদরের ইসলামপুর শিল্প এলাকার একমাত্র নৌপথটি দখলবাজদের দখলে হারাতে বসেছে তার নিজস্ব নাব্যতা। লবণ মিল করার নাম দিয়ে একের পর এক খালের দু’পাশ দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা।
অভিযোগে জানা যায়, উক্ত শিল্প এলাকায় নামে বেনামে ৭০টির ও অধিক লবণ মিল রয়েছে। তৎমধ্যে বেশ কয়েকটি মিল সাইনবোর্ড নাম সর্বস্ব এবং রশিদ মূলে। অপরদিকে একমাত্র লবণ ঘাট নামে পরিচিত ইসলামপুর খালের দু’পাশে ইতোমধ্যেই গড়ে উঠেছে বেশ কয়েকটি লবণ মিল। যাদের সরকারী কোন কাগজপত্র নেই। দখলবাজরা চলতি মৌসুমকে সামনে রেখে খালের উভয় পার্শ্বের বিভিন্ন পয়েন্টে একের পর এক গড়ে তুলেছে লবণ মিল।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, মোহাম্মদীয়া সল্টের পূর্ব পার্শ্বে,বেসোডিয়াম সল্টের পশ্চিম পার্শ্বে, কৃষিবিদ সল্টের দক্ষিণ পার্শ্বে, সৈকত সল্টের পূর্ব পার্শ্বে, নূরানী সল্টের দক্ষিণ পাশসহ বিভিন্ন স্থানে দখলবাজরা রাতদিন ট্রাক ডাম্পার দিয়ে মাটি ফেলে এবং লবণ মিলের পলিমাটি দিয়ে বিভিন্ন স্থাপনার সাহায্যে গড়ে তুলেছে লবণ মিল। স্থানীয় লবণ মিল মালিক ও নদী দখলদারেরা একের পর এক নদীর বিভিন্ন টেক-বাঁক দখল করলেও প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকায়।
স্থানীয় নৌ চালকরা জানান,এভাবে ইসলামপুর নদী দখলদারদের দখলে চলে গেলে অচিরেই শিল্প এলাকায় লবণ আমদানির রপ্তানীর একমাত্র পথটি বন্ধ হয়ে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।