মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ইসলামপুর থেকে ৫৪ বস্তা শীতবস্ত্র জব্দ

শেয়ার করুন

কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৫৪ বস্তা শীতবস্ত্র উদ্ধার করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নের্তৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত শীতবস্ত্র জেলা ত্রাণ ও পূর্ণবাসন কেন্দ্রে জমা দেয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান জানান, জব্দকৃত শীতবস্ত্রের গাইডগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে এসব শীতবস্ত্র কোথা থেকে এসেছে কিংবা গাইডগুলোর মালিক কে এ ব্যাপারে তিনি কোনকিছু জানাতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন জানান, মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি অজ্ঞাত এনজিও সংস্থা ওই এলাকায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্রগুলো পাঠিয়েছিল বলে জানায়।

শেয়ার করুন