মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ইসলাম শান্তির ধর্ম ও মানবতার ধর্মঃ ওসি শাহজাহান পিপিএম(বার)

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সূখছড়ি আদর্শ দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক পুরস্কার বিতরণী অনুুুষ্ঠান ৩১শে মার্চ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্টানে সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সফল সভাপতি সমাজসেবক আলহাজ্ব মাহফুজুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা জমিরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ নাজির হোছাইন, সূখছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য জিয়াউল ইসলাম ও মাদ্রাসার দাতা ও প্রতিষ্টাতা সদস্য,সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম। অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) বলেন, ইসলাম শান্তির ধর্ম ও মানবতার ধর্ম।মহান আল্লাহ রাব্বুল আলেমীন রসুল (স:) ইসলাম প্রচারের জন্য ও পথ হারা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য দুনিয়াতে পাটিয়েছেন।তিনি আরো বলেন,ইসলামে জঙ্গী ও সন্ত্রাসীদের স্হান নাই।তাই জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে সজাগ থাকারও আহবান জানান। অনুষ্টান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দরা। কোরআনে হাফেজ পরিপূর্ণ ৫ জন ছাত্রকে দস্তারবন্দী বা পাগড়ী পরিধান করা হয়।

শেয়ার করুন