মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না : প্রধানমন্ত্রী

শেয়ার করুন

ইসলাম কখনও নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে, তারা মূলত মুসলমানদের ক্ষতি করছে। মুসলমানদের জীবনকে কঠিন করে দিচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ধর্ম নিয়ে ব্যবসা হয়েছে, কিন্তু প্রকৃত ধর্ম প্রচার করা হয়নি। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ভূখণ্ড। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে।

শেয়ার করুন