২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ইসলাম নিয়ে ভাষণ দেবেন ট্রাম্প

আসন্ন সৌদি আরব সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলাম ধর্ম নিয়ে বক্তৃতা দেবেন। মঙ্গলবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে ট্রাম্প তার ‘ঐতিহাসিক’ মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন। সেখানে মুসলিম নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ইসলামের শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখবেন।

ম্যাকমাস্টার বলেন, সবার একই শত্রুর বিরুদ্ধে বৃহত্তর মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হতে এবং মুসলমান অংশীদারদের বিষয়ে আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরার উদ্দেশেই এ বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট।

ট্রাম্পের পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্টরা তাদের প্রথম বিদেশ সফর প্রতিবেশী মেক্সিকো বা কানাডা দিয়ে শুরু করেছেন। কিন্তু ট্রাম্প সেই ধারার বিপরীতে যেয়ে বিশ্বের অন্যতম জটিল আধ্যাতিক ও রাজনৈতিক বৈরীতাপূর্ণ অঞ্চলে সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প অবশ্য গত জানুয়ারিতে তার শপথ গ্রহণের পরেই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে আদালতের নির্দেশে সেই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।