মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ইসরায়েলে অাযানের উপর বিধিনিষেধ অারোপের উদ্যোগ

শেয়ার করুন

_92444444_c5831cf0-0aa1-4440-8bc2-9372f98b1863
মুসলমান ধর্মীয় রীতি অনুযায়ী প্রতিদিন ৫ বার নামাজের জন্য আহ্বান জানানোর জন্য আযান দেয়া হয়। যিনি আযান দেন তাকে মুয়াজ্জিন বলা হয়। সাধারণত আযান প্রচারিত হয় মসজিদগুলোতে থাকা সুউচ্চ মিনারের সঙ্গে যুক্ত মাইক বা লাউড স্পিকারের মাধ্যমে।
মুসলিমদের নামাজের জন্য আহ্বান বা আযানের শব্দের উপর বিধিনিষেধ আরোপ করবার একটি ইসরায়েলি উদ্যোগ মধ্যপ্রাচ্যের ওই এলাকাটিকে আরো অস্থিতিশীল করে তুলবার আশঙ্কা সৃষ্টি করেছে।
ফিলিস্তিনের একজন কর্মকর্তা বলছেন, ইসরায়েলের সাম্প্রতিক কিছু ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ থামানোর জন্য তারা জাতিসংঘের দ্বারস্থ হবেন বলে ভাবছেন।
নাবিল আবু রুদেইনার ভাষ্য, অবৈধ বসতি স্থাপনকারীদের বৈধ করার এবং আযানের শব্দ বন্ধ করে দেবার যে উদ্যোগ ইসরায়েল নিয়েছে, তা ওই এলাকায় ‘বিপর্যয় ডেকে আনবে’।
গত রবিবার ইসরায়েলি মন্ত্রীরা দুটি বিল উত্থাপন করেন, এর একটিতে পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করার একটি কর্মসূচী বন্ধ করবার কথা বলা হচ্ছে।
অপর বিলটি মূলত মুসলিমদের উপর প্রভাব ফেলবে।
এতে মসজিদ থেকে দৈনিক ৫ বার প্রচারিত উচ্চ শব্দের আযানের ধনির উপর বিধিনিষেধ আরোপের কথা বলা রয়েছে।
ইসরায়েলের মোট জনগোষ্ঠীর ২০%-ই আরব এবং তাদের অধিকাংশই মুসলমান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, আযানের শব্দ সীমিতকরণের এই উদ্যোগ মূলত বহু ইসরায়েলি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে নেয়া হয়েছে।
তবে সমালোচকেরা বলছেন, এই উদ্যোগটি দেশটিতে অপ্রয়োজনীয় বিভেদ সৃষ্টি করবে।
ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসেফ ইদেইস বলেছেন, ইসরায়েল এটা করে ‘ধর্মযুদ্ধ’ বাধিয়ে দেবার হুমকি তৈয়ার করেছে। বিবিসি

শেয়ার করুন