১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইলিয়াস-আলম-খোকনরাও ফিরবে

Nikhonj

দুই মাস ধরে নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার ঘটনা আশার আলো জাগিয়েছে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিএনপির নিখোঁজ অন্য নেতাদের পরিবারগুলোতেও। তারা এখন বিশ্বাস করতে চাইছেন তাদের পরিবারের প্রিয় মানুষটিও ফিরবেন খুব শিগগিরই।

প্রায় দুই মাস নিঁখোজ থাকার পর সীমান্ত এলাকা থেকে ৪০ কিলোমিটার দূরে ভারতের শিলং এলাকা থেকে সন্ধান মিললো বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের। ভিসা পাওয়া মাত্রই সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের কয়েকজন সদস্য সেখানে যাবেন বলে জানিয়েছে তার পরিবার সূত্র।

সালাহউদ্দিনের সন্ধানের ঘটনায় রাজনীতির নানা হিসেব-নিকেশ থাকলেও তার পরিবার এবং সাধারণ শান্তিপ্রিয় মানুষ স্বস্তি পেয়েছে। এ খবর শোনার পর স্বস্তি প্রকাশ করে এ প্রতিবেদককে ফোন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন।

সালাহউদ্দিনের সন্ধানের খবরে অন্যদের মতো বিএনপির সাংগঠনিক সম্পাদক নিঁখোজ এম ইলিয়াস আলী, ঢাকা মহানগর নেতা চৌধুরী আলম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ যারা নিঁখোজ রয়েছে তাদের পরিবারে নতুন আশা জেগেছে। তারা বিশ্বাস করতে চাইছে এমনিভাবে ঠিক খোঁজ মিলবে তাদের স্বজনদের! এম ইলিয়াস আলী ৩ বছর এবং চৌধুরী আলম প্রায় ৫ বছর ধরে নিঁখোজ রয়েছেন। সবার পরিবারের বিশ্বাস তারা ফিরে আসবেন।

ইলিয়াস আলীর বিষয়ে এর আগে খবর শোনা গেছে তিনিও ভারতে রয়েছেন। তার ফোন থেকে মিসড কল এসেছিল তার পরিবারের লোকজনের কাছে। সালাহউদ্দিনের খোঁজ মিলার পর ইলিয়াস আলীর স্ত্রী বলেছেন, ‘আমি সব সময় মনে করি সে ফিরে আসবে।’

আনিসুর রহমান তালকুদারের ভাই ইমরান তালুকাদার বাংলামেইলকে বলেছেন, ‘যে কোনো মূল্যে আমরা তাকে ফিরে পেতে চাই। আমরা আশা করছি তিনি ফিরবেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।