১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ইয়াবাসহ আটক আহসান বোর্ডিংয়ের মালিক শহর আলী কারাগারে


শহরের লালদীঘির পাড়স্হ আহসান বোর্ডিং থেকে ইয়াবাসহ আটক শহর আলী ও আব্দুল্লাহকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ইয়াবা নেটওয়ার্কের চিহ্নিত এ দুই কারবারীকে গত সোমবার রাতে আটক করে সদর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই আবদুর রহিমের নেতৃত্বাধীন পুলিশদল। এসময় তাদের কাছ থেকে মরণনেশা ইয়াবা ট্যাবলেট ও ইয়াবাবিক্রিলদ্ধ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এস আই কুতুব উদ্দীন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারায় তাদের বিরূদ্ধে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় গতকাল তাদেরকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত উভয়কে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ইয়াবাসহ শহর আলী আহসান বোর্ডিংয়ের মালিক ও তার সহযোগী আব্দুল্লাহ সদরের গোমাতলীর মৃত নজির আলীর পুত্র। এস আই মনোয়ার হোসেন মামলাটি তদন্ত করছেন। বিভিন্ন অপরাধের দায়ে তাদের বিরূদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র অনিশ্চিত করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।