২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ইমেইল ট্র্যাকিং থেকে বাঁচার উপায়

নিউজলেটারের জন্য নিবন্ধন করলে, কিংবা অন্য প্রতিষ্ঠানের পণ্যের আপডেট জানার জন্য ইমেইল দিয়ে লগইন করলে আপনি ট্র্যাকিংয়ের আওতায় চলে আসতে পারেন। হ্যাকাররা ঘরে বসেই জেনে যেতে পারে আপনার ইনবক্সের সব তথ্য। তাই ইমেইল নিয়ে সবার বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

যেভাবে ট্র্যাক করা হয়:  ইমেইল ট্র্যাকিংয়ের সবচেয়ে পরিচিত পদ্ধতি হল ‘পিক্সেল ট্র্যাকিং’। হ্যাকাররা ইমেইলের টেক্সটের ভেতরে আপনাকে একটি ছবি পাঠাতে পারে। আপনি তাতে ক্লিক না করলেও হ্যাকিংয়ের আওতায় চলে আসতে পারেন।

আপনার নামে নকল ঠিকানা ব্যবহার করে আপনাকে বিপদে ফেলতে পারে হ্যাকাররা। এ জন্য তাদের আপনার ইমেইলের পাসওয়ার্ড দরকার পড়বে না। একে বলে ইমেইল মেসেজ ‘স্পুপ’ করা।পাঠাতে পারে ফিশিং ইমেইল। এ বিষয়ে প্রযুক্তিবিদ গ্রে কেইলি বলছেন, ‘দক্ষ হ্যাকারের হাতে আপনার ইমেইল ঠিকানা থাকা মানে আপনার অর্ধেক তথ্য তার হাতে থাকা!’

যেভাবে ব্লক করবেন: সব থেকে সহজ উপায় হল আপনার ইমেইল ক্লায়েন্টের ডিফল্টে ইমেজ লোডিং অফ করে দেওয়া।মাঝে মাঝে ইমেইলে পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়ে বিভিন্ন লিংক আসে। এসব লিংকে ঢুকে পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে পুরোনো পাসওয়ার্ড চাওয়া হয়। সেটি দিলেই মেইলটা বেহাত হয়ে গেল!

আপনার ইমেইল হ্যাক হয়েছে, এটি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। কাছের মানুষদের জানিয়ে দিন, তারা যেন আপনার ঠিকানা থেকে পাঠানো কোনো লিংকে প্রবেশ না করেন কিংবা কাউকে কোনো রকম অর্থ না দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।