২৭ মে, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ইব্রাহীম আজাদের অর্থায়নে ৫০০টি দরিদ্র পরিবার পেলো ত্রান সামগ্রী

হামীম ফরহাদ সায়েম; উখিয়া

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সরকার বাড়ীতে থাকার কঠোর নির্দেশ দেন। মহামারী আকারে করোনার প্রকোপ পুরো দেশে না ছড়াতে লকডাউনে সারাদেশ। বন্ধ রয়েছে অর্থনীতির চাকা। সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলায় ও চলছে লকডাউন। বন্ধ রয়েছে সাধারণ শ্রমিকের কর্মস্থল ও দোকানপাট।

এমতাবস্থায় হতদরিদ্রের সাধারণ জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। চিন্তায় দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ জনসাধারণ।

সরকারের পুরো দেশ হোম কোয়ারেন্টাইন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদের নিজের অর্থায়নে পুরো উপজেলায় অসহায় দরিদ্রদের ৫০০টি পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়ার ব্যাবস্থা করেন।

উখিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় ত্রান সামগ্রী উপজেলার ৫০০টি হতদরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।