মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ইন্টার্ন চিকিৎসক পরিষদ ২০১৫-২০১৬ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠিত

শেয়ার করুন

Entern Doctors Pic
২০১৫ সালের জানুয়ারিতে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করা ২৭ জন নতুন ডাক্তারের প্রত্যক্ষ ভোটে ২০১৫-২০১৫ সেশনের সভাপতি নির্বাচিত হয় ডা. রিপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ডা. সালাহউদ্দিন। গতকাল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের রুমে একটা সাধারণ সভার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার বিএমএ সভাপতি ডা. অরূপ দত্ত বাপ্পী।
উল্লেখ্য, কমেক এ এটি ইচিপের ২য় কার্যকরি কমিটি। আগামী ১বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির মাধ্যমে পরিচালিত হবে ইন্টার্ন ডাক্তারদের সকল কার্যক্রম। নবনির্বাচিত কমিটি আগামী ১বছরের জন্য তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করে। নিজের অধিকার আদায়, ডাক্তারদের সুযোগ সুবিধা বৃদ্ধি, গরীব দুঃস্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অসহায় রোগীদের জন্য পুয়র ফান্ড গঠন, হাসপাতালের গরীর কমর্চারীদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সহায়তা এ বিষয়গুলো প্রাধান্য দিয়ে নতুন কার্যকরী কমিটি কাজ করে যাবে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তারা কক্সবাজারের সকল স্তরের মানুষের সাহায্য চেয়েছেন। অতীতের সকল না পাওয়া ভুলে সকলের সহযোগিতার এই নতুন কার্যকরী কমিটি আনতে চায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের কিছু সাংগঠনিক পরিবর্তন, যার মাধ্যমে উপকৃত হবে কক্সবাজারের আপামর জনসাধারণ।

শেয়ার করুন