মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইনানীতে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন


উখিয়ার উপকূলীয় এলাকা ইনানীতে নুর হাসান মুক্তার বিরাণী হাউস নামের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এহসান। শুক্রবার দুপুর ২ টার দিকে কক্সবাজার থানা পুলিশের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান সম্পন্ন করেন।

অন্যদিকে জেলা প্রশাসনের প্রদত্ত আইডি কার্ড বিহীন ইনানী বীচে শুক্রবার বিকাল ৩ টার দিকে অবৈধ ভাবে ছবি ধারণকালে একজন ক্যামোরাম্যানকে আটক করেছে ইনানী পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এহসান তার কাছে কোন বৈধতা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করে।
স্থানীয় লোকজন জানান, প্রায় ৫০/৬০ জন অবৈধ ক্যামরা ম্যান ইনানী বীচে প্রতিনিয়ত ছবি ধারণ করছে বীচ পুলিশকে ম্যানেজ করে। অভিযোগ উঠেছে, এসব ক্যামেরাম্যান অনেক সময় মহিলাদের ছবি ধারণ করে ব্ল্যাক মেইলিং করে থাকে। যে কারণে জেলা প্রশাসন থেকে বৈধ ক্যামরা ম্যানদের আইডি কার্ড সরবরাহ দেওয়া হয়েছে।

শেয়ার করুন