২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ইনানীতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনে জেলা প্রশাসন গঠিত কমিটির সদস্যবৃন্দ

picsart_1480521489779
উখিয়া উপজেলার ইনানী চেনছড়িস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত স্থান বুধবার দুপুরে সরজমিনে পরিদর্শন করেছে জেলা প্রশাসক কর্তৃক গঠিত সংশ্লিষ্ঠ কমিটির সদস্যবৃন্দ। কমিটির সদস্যবৃন্দ স্থানটি পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্মৃতি বিজড়িত স্থানটির একটি অংশে বসবাসকারী ব্যক্তি ও স্থানীয় সর্বস্তরের লোকজনের সাথে খোলামেলাভাবে কথা বলেন। তারা সকলেই এক বাক্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে সরকার কোন প্রকল্প গ্রহণ করলে তা সফল বাস্তবায়নে সর্বোত সহযোগিতা প্রদানের আশ^াস দেন।

পরিদর্শন দলের নেতৃত্ব দেন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান। এ সময় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবির, স্থানীয় সরকার বিভাগের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আমিন মিয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়–য়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জৈষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ ও মুহাম্মদ আলী জিন্নাত। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, বনবিভাগের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ সরওয়ার আজম ও জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।