মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ইনানী সৈকতে নেমে কিশোরের মৃত্যু

শেয়ার করুন

download

 উখিয়ার ইনানী সী-বীচে গোসল করতে নেমে মো. রুবেল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় মুমূর্ষ অবস্থায় আরও তিন কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা তিন কিশোরকে ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

মো. রুবেল কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঈদগাহ হোয়ানক মহেশখালী এলাকার বাদশাহ মিয়ার ছেলে আবু রাশেল (১৫) ও ইসলামপুর ইউনিয়নের ঈদগাহ বটতলী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মো. হারুনকে (১৭) মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আরেক কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমানন্দ মন্ডল  জানান, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামপুর থেকে চার বন্ধু এক সঙ্গে সী-বীচে এসে গোসল করতে নামে। তবে সাগরে ঢেউ’র সঙ্গে তারা সবাই তলিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা তিন কিশোরকে জীবিত উদ্ধার করলেও রুবেলকে উদ্ধার করতে পারেনি।

দীর্ঘ দুই ঘণ্টা পর ইনানী চারা বটতলী সী-বীচ এলাকা থেকে ভাসামান অবস্থায় রুবেলে লাশ উদ্ধার করে এলাকাবাসী বলে জানান তিনি।

 

শেয়ার করুন