মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ার উপকূলী মানুষেের প্রানের দাবী

“ইনানী টু কক্সবাজার সী লাইন সার্ভিস চালু করা হউক”

শেয়ার করুন

মাহবুবুর রহমান ফাহিমঃ উখিয়ার উপকূলীয় ১নং জালিয়া পালং ইউনিয়নের তথা হিমছড়ি, মাংলাপাড়া, সোনারপাড়া, নিদানিয়া, ইনানী, পাটুয়ারটেক প্রভৃতি এলাকার আমজনতার কক্সবাজার যাওয়া আসার একমাত্র বাহন সিএনজি অটো। এখানে নেই কোন জীপ, মাইক্রো সী লাইন, কক্স লাইন বা অন্য কোন বাহন। অথচ প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ কক্সবাজার টু ইনানী এবং ইনানী টু কক্সবাজার যাতায়াত করে। এই সুযোগে যাতায়াতের একমাত্র বাহন হওয়াই যখন ইচ্ছা তখন হুট করে বাড়িয়ে দেওয়া হয় ভাড়া। সামান্যতম বাহনা পেলেই ভাড়া ৬০ থেকে বাড়িয়ে করা হয় ৮০-১০০ টাকা। হতভাগ্য ভূক্তভোগীরা নিরূপায় হয়ে চড়তে হয় অতিরিক্ত ভাড়া দিয়েই।
বর্তমানে বিভিন্ন পেশার তিনশতাধিক পরিবার কক্সবাজার বসবাস করে, যারা প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করে। অধিকাংশ মানুষই স্বল্প আয়ের। এই মানুষগুলো ছাড়াও প্রতিদিন হাজার হাজার পর্যটক ইনানী টু কক্সবাজার এবং কক্সবাজার টু ইনানী যাওয়া আসা করে থাকে। ইনানী এক্সক্লোসিভ টুরিস্ট জোন হওয়াই আরো প্রচুর পেশাজীবি এই রোডেই যাতায়াত করে। অথচ এতগুলো মানুষ এখন অতিষ্ট সিএনজি চালকদের কারনে। আজ যদি একটা বিকল্প বাহন থাকত যাত্রী সাধারণ শান্তি পেত। আবার কেউ মুখ খুলে কিছু বললে ও করার কিছু থাকেনা। কারন তাদের পিছনে রয়েছে বড়বড় মাস্তানগুলো, যাদের তারা নিয়মিত মসোহারা দেয়।
এখন বিআরটিএ, জেলা প্রশাসক সী লাইন, কক্স লাইন মালিকগণ ও সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করতেছে অত্র এলাকার জনসাধারণ , অতিসত্তর সোনারপাড়া বাজার হয়ে কক্সবাজার টু ইনানী বিকল্প বাহনের ব্যবস্থা করে অত্র অঞ্চলের জনসাধারনের ও হাজার হাজার পর্যটকের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের অবদান চির স্মরনীয় হয়ে থাকবে।

শেয়ার করুন